× Banner
সর্বশেষ
চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত

রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুর সিটি কর্পোরেশন (রসিক) রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে সিটি কর্পোরেশনের ১৩ ও ২৮ নং ওয়ার্ডের চক বাজার, দামোদারপুর এলাকায়ার ১টি রাস্তা ও ১টি ড্রেনের পাকাকরন কাজের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু ।

পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলে এলাহী ফুলু, রংপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ইদ্রিস আলী, রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী, উপসহকারী প্রকৌশলী আবু জাফর, রংপুর ক্রোকারিজ ব্যবসায়ী সমিতির সভাপতি আলী হোসেন মোল্লা, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন মিঠু, মওলানা আব্দুল আজিজ,শিক্ষক আব্দুল হালিম, হাসান ফেরদৌস রাসেল, বিশিষ্ট ঠিকাদার সারোয়ার জাহান চিনু,শেখ নুর মোঃ কামাল হোসেন, মোঃ মাহবুবুর রহমান,মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, সিটি গর্ভনেন্স প্রজেক্ট জাইকা ও জিওবি অর্থায়নে রংপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ২৮নং ওয়ার্ডে বাবু পাড়া রেল গেট হতে চক বাজার হয়ে আরকে রোড পর্যন্ত এবং চক বাজার হয়ে শ্যামা সুন্দরী খাল পর্যন্ত ১টি ড্রেন নির্মান করা হবে এবং ১৩ নং ওয়ার্ডে রংপুর সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন কাজের ৩৩ কোটি টাকা ব্যয়ে ৮২ গ্রুপের মোট ১৪২ টি রাস্তা,ড্রেন,কালভাট পর্যায়ক্রমে নির্মান করা হবে ।

 


এ ক্যটাগরির আরো খবর..