× Banner
সর্বশেষ
নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি

নিউজ ডেক্স

পঞ্চগড়ে ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ৩ ইউপিতেই নৌকার জয়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
পঞ্চগড়ে ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ৩ ইউপিতেই নৌকার জয়

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার একটি ইউনিয়নে ও দেবীগঞ্জ উপজেলার দু’টি ইউনিয়নে ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ৩টিতেই নৌকার জয়।

সোমবার (৩১ জানুয়ারি) রাতে বোদা উপজেলা পরিষদ হলরুমে রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল ইমরান একটি ইউনিয়নের এবং দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার এরশাদুল হক মিয়া দুই ইউনিয়নের বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন।

পঞ্চগড়ের তিন ইউপির মধ্যে বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আবুল হোসেন (নৌকা) প্রতীক নিয়ে ৫ হাজার ১০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান তানু (মোটর সাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৯০ ভোট পেয়েছেন।

দেবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আশরাফুল আলম এমু (নৌকা) প্রতীক নিয়ে ৪ হাজার ৭২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমেদ (টেবিল ফ্যান) প্রতীকে ২ হাজার ১৫১ ভোট পেয়েছেন।

দেবীডুবা ইউনিয়ন পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী পরেশ চন্দ্র রায় প্রধান (নৌকা) প্রতীক নিয়ে ৪ হাজার ৬৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতস্ত্র প্রার্থী ফরিদ হাসান (চশমা) প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪৫৯ ভোট।


এ ক্যটাগরির আরো খবর..