× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

নিউজ ডেস্ক

শার্শায় সড়ক দূর্ঘটনায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত

admin
হালনাগাদ: শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
শার্শায় সড়ক দূর্ঘটনায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা উপজেলার নাভরন-সাতক্ষীরা সড়কের জামতলা নামক স্থানে প্রাইভেটকার দূর্ঘটনায় রিপন হোসেন(৩৫) নামে এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার সকালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিয়ে গুরুতর আহত হয়ে মারা যায় রিপন। এসময় প্রাইভেট কারের চালকসহ তিন জন গুরুতর আহত হয়েছে।

নিহত রিপন হোসেন যশোরের ঝিকরগাছা উপজেলার সরনপুর গ্রামের আমিনুর মেম্বারের ছেলে এবং বেনাপোলে অবস্থিত নিউ সোনার বাংলা ট্রান্সপোর্টের সত্তাধিকারী।

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সেক্রেটারী আজিম উদ্দীন জানান, রিপন ব্যক্তিগত কাজে নাভরন থেকে প্রাইভেটকার যোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন।এসময় একটি দ্রুতগামী ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা খায় প্রাইভেটকার। এতে গুরুতর জখম হয়ে ঘটনা স্থলে নিহত হয় রিপন হোসেন।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তকা(ওসি) বদরুল আলম খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, ব্যস্ততম এ সড়কটি সরু হওয়ায় একটি যানবাহন আর একটি যানবাহনকে পাশ কাটাতে প্রাইয় এমন দূর্ঘটনায় মানুষের জীবন যাচ্ছে।এক্ষেত্রে সড়কের আয়াতন বৃদ্ধি করা হলে এমন দূর্ঘটনা কুমবে।


এ ক্যটাগরির আরো খবর..