× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

নিউজ ডেস্ক

ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল কাস্টমস, ইমিগ্রেশন ও বিজিবিকে মিস্টি উপহার

admin
হালনাগাদ: বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল কাস্টমস, ইমিগ্রেশন ও বিজিবিকে মিস্টি উপহার

স্টাফ রিপোর্টার বেনাপোলঃভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানাতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন,কাস্টমস ও বিজিবিকে মিস্টি উপহার দিয়েছে ভারতীয় কাস্টমস।

বুধবার দুপুরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কাস্টমস বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস সুপার সাইফুর রহমান মামুন ও ইমিগ্রেশন ওসি মো: রাজুর হাতে এ মিষ্টি তুলে দেয়। এসময় উভয়েই কুশল বিনিময় করেন। এছাড়া দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ মিষ্টি উপহার পাঠিয়েছেন বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার আশরাফ হোসেন।

এদিকে ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সরকারী ছুটিতে বুধবার দেশের সর্ববৃহত্তম বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি,রফতানি বাণিজ্য বন্ধ ছিল। ফলে এপথে কোন পণ্যবাহী ট্রাক দুই দেশের মধ্যে প্রবেশ করেনি।

বেনাপোল বন্দরের উপপরিচালক(ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবসে বুধবার বেনাপোল বন্দর দিয়ে আমদানি,রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত ও বেনাপোল বন্দরে পন্য খালাস কার্যক্রম স্বাভাবিক ছিল।


এ ক্যটাগরির আরো খবর..