× Banner
সর্বশেষ
মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আন্তর্জাতিক স্কেলের বেতন-ভাতায় রোহিঙ্গা শিবিরে লোকবল নিয়োগ

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
জাতিসংঘের খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)

জাতিসংঘের নীতিমালা অনুসারে আন্তর্জাতিক স্কেলের বেতন-ভাতায় নিয়োগ দিচ্ছে জাতিসংঘের খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে লোকবল নেবে জাতিসংঘের খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটি এস.সি.সিক্স ক্যাটাগরিতে কমিউনিকেশন বিভাগে জন্য লোক চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: কমিউনিকেশনস অ্যাসোসিয়েট।

পদের সংখ্যা: ১টি।

আবেদন যোগ্যতা: কমিউনিকেশনস, মিডিয়া, জার্নালিজম, ইন্টারন্যাশনাল রিলেশনস, পাবলিক রিলেশনস বা সমমান বিষয়ে স্নাতক পাস হতে হবে।

কমিউনিকেশন, পাবলিক রিলেশনস, ডিজিটাল মার্কেটিং, এডিটরিয়াল বা সমমান পর্যায়ের কাজে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

ক্রিয়েটিভ স্টোরিটেলিং, সোশ্যাল মিডিয়া প্লানিং ও অ্যানালিটিক্স, মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। তথ্য নির্ভর গবেষণার কাজে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলী ও সাংগঠনিক ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে। বাংলা ভাষা, বিশেষ করে চট্টগ্রামের স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহীদের আবেদন করতে হবে ডব্লিউএফপি’র ক্যারিয়ার সংক্রান্ত ওয়েব সাইট থেকে।

আবেদন করতে ক্লিক করুন এখানে।

বেতন ও সুযোগ সুবিধা: বেতন ইউএন স্যালারি স্কেল অনুসারে হবে। ইউএন স্যালারি স্কেল জানতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি, ২০২২


এ ক্যটাগরির আরো খবর..