× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

নিউজ ডেস্ক

মাদ্রিদে বৃহত্তর ফরিদপুর কল্যান সমিতির নতুন কার্যকরী কমিটি ঘোষণা

Dutta
হালনাগাদ: সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
মাদ্রিদে বৃহত্তর ফরিদপুর

হোসাইন ইকবাল স্পেন থেকেঃ স্পেনের রাজধানী মাদ্রিদে বৃহত্তর ফরিদপুর কল্যান সমিতির নতুন কার্যকরী কমিটি ঘোষণা,  মোহাম্মদ নজরুল ইসলাম (ভিপি রানা) সভাপতি এবং আব্দুররাজ্জাক শিকদার সাধারণ সম্পাদক হিসেবে ২০২২-২৩ সালের কমিটি নাম ঘোষণা করেন সংগঠনের প্রধান আহবায়ক হেমায়েত খান।

গত ১৯ জানুয়ারী আহবায়ক কমিটির উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বাঙালি অধ্যুষিত এলাকা লাভাপিয়েসের একটি রেস্টুরেন্টে প্রধান আহবায়ক হেমায়েত খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব তোতা কাজীর পরিচালিনায় অনুষ্ঠিত সভায় বৃহত্তর ফরিদপুর মাদ্রিদ প্রবাসী এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে দায়িত্ব দিয়ে কমিউনিটি বিনির্মানে কাজ করার আহবান জানিয়ে  আহবায়ক কমিটির পক্ষে আরো বক্তব্য রাখেন আক্কাস আলী, আক্তারুজ্জামান ,বাবলু মৃধা, টিপু সুলতান এবং জহির হুসেন জাকির।

এ ছাড়া ও বক্তব্য রাখেন ফরিদপুরের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কবির হুসেন, ইউনুস আলী, নুরুল ইসলাম,  বিদ্যুৎ কাজী, দীন মোহাম্মদ , আরিফ খান, কাউসার হুসেন, রানা সর্দার সহ সংগঠনের নেতৃবৃন্দ।

তারা বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি কে স্পেনে প্রবাসী দের জন্য মডেল সামাজিক সংগঠন হিসাবে প্রতিষ্টার প্রত্যায় ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..