× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

নিউজ ডেক্স

খাদ্যমন্ত্রী’র সুস্থতা কামনায় সাপাহার প্রেসক্লাবের দোয়া মাহফিল

admin
হালনাগাদ: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
খাদ্যমন্ত্রী’র সুস্থতা কামনায় সাপাহার প্রেসক্লাবের দোয়া মাহফিল

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি করোনায় আক্রান্ত হওয়ায় সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও মাস্ক বিতরণ করা হয়েছে।

রবিবার সাপাহার প্রেসক্লাবের আয়োজনে উপজেলা মডেল মসজিদে বাদ আসরের নামাজ শেষে খাদ্যমন্ত্রী’র সুস্থতা কামনা করে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব জাহিদুল ইসলাম।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির অন্যতম সদস্য মোতাহার হোসেন সাবেক প্রধান শিক্ষক সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়, বণিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি, প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জুলফিকার আলী স¤্রাট, সাবেক সভাপতি ও সাপাহার,পোরশা ও নিয়ামতপুর উপজেলার কালের কন্ঠ পত্রিকার সিনিয়র সাংবাদিক তছলিম উদ্দীন, সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, সাংবাদিক সাইফুল ইসলাম রয়েল,কামরুল ইসলাম,ইব্রাহিম খলিল, সাপাহার ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক গোলাপ খন্দকার, এম এস সেলিম রেজা প্রমূখ। উক্ত দোয়া মাহফিলে প্রায় শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।

অপরদিকে ঐদিন সকালে বাজার কালিমাতা পুজো মন্ডপে প্রদীপ সাহা’র নেতৃত্বে বিশেষ প্রার্থনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..