× Banner
সর্বশেষ
এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক

হত্যা মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

admin
হালনাগাদ: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
হত্যা মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি-নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় হত্যা মামলার এক আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আব্দুল করিম রয়েল (৩০) উপজেলার একলাশপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের একলাশপুর গ্রামের ছায়েধন ভূঁইয়া বাড়ির রেজাউল হক ধনু মিয়ার ছেলে।

শনিবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মধ্যম একলাশপুর গ্রামের রেল গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫৫পিস ইয়াবাসহ আসামি রয়েলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে ২টি, হত্যা মামলা ১টি ও অন্যান্য আইনে ১টি মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..