× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

১২ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

admin
হালনাগাদ: শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
১২ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করার ১২ বছর পর অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

গ্রেফতারকৃত আব্দুর রশিদ (৩৫) উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহবুল্ল্যাহপুর গ্রামের মিজি বাড়ির আব্দুল হক হাওলাদারের ছেলে।

শুক্রবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১, সিপিসি-৩,নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার মহবুল্ল্যাহপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আসামি আব্দুর রশিদের বিরুদ্ধে ২০০৯ সালে ৩০২/৩৪ ধারায় পেনাল কোড ১৮৬০, হত্যা মামলা রুজু হয়। যা জিআর ১০২৪/০৯, দায়রা ১১৮/১১ চলমান রয়েছে। আসামি আব্দুর রশিদ গ্রেফতার এড়ানোর ভয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে বেগমগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..