× Banner
সর্বশেষ
একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

নিউজ ডেক্স

স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ : স্বাস্থ্যমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক । বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গতকাল সাড়ে ৯ হাজার করোনা আক্রান্ত হয়েছে এবং ১২ জন মারা গেছেন। আমরা খুবই আতঙ্কিত না হলেও এটা আশঙ্কাজনক ও চিন্তার কারণ।

আমরা জেলা প্রশাসকদের বলেছি, গতবার করোনার দ্বিতীয় ঢেউয়ে বা প্রথমে যেভাবে সহযোগিতা করেছেন এবারও সেভাবে সহযোগিতা আশা করছি। আপনারা স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তাদের নিয়েও কাজ করবেন।

জাহিদ মালেক বলেন, আমরা আগের তুলনায় অনেক ভালো অবস্থায় আছি। আমাদের অক্সিজেনের অভাব নেই। প্রায় ১৩০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে। আমাদের বেড রয়েছে ২০ হাজার। ৪০ হাজার নতুন লোক নিয়োগ দেওয়া হয়েছে। ১৫ হাজার ডাক্তার রয়েছে। ২০ হাজার নার্স ও টেকনিশিয়ান রয়েছে।

আমরা সকল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত আছি।


এ ক্যটাগরির আরো খবর..