× Banner
সর্বশেষ
কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী

জাতীয় জাদুঘরে একুশের কবিতা আবৃত্তি অনুষ্ঠান

admin
হালনাগাদ: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরে হয়ে গেল একুশের কবিতা আবৃত্তি অনুষ্ঠান। আয়োজনে আবৃত্তি করেন দেশের বিশিষ্ট শিল্পী ও কবিরা। বাংলা ভাষার প্রতি মমত্ববোধ ও অনুভূতিকে মনে ধারণ করতেই আয়োজনে যোগ দেন কবিতাপ্রেমীরা।

বাঙালির সংকট, দুঃসময়ের প্রেরণা জুগিয়েছে যে আন্দোলন, সে পথে এগিয়ে বাঙালী ছিনিয়ে এনেছে স্বাধীনতার রক্তভেজা সূর্য, তারই নাম একুশে ফেব্রুয়ারি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজন করা হয় একুশের কবিতা পাঠের।

একুশের কবিতায় ভাষার প্রতি বাঙালীর অমলিন শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশকে মূল উপজীব্য হিসেবে ধরে নিয়ে কবিতা পাঠ করেন তরুণ ও প্রতিশ্রুতিশীল আবৃত্তিশিল্পীরা।

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবিরাও, যে ভাষার জন্য জীবন দিয়েছিলো পূর্বপুরুষরা, একুশের কবিতায় স্মরণ করা হয় তাদের।

মঙ্গলবার সন্ধ্যার পরপরই পর্দা নামে কবিতা পাঠের আয়োজনের। একমুঠো অনুভূতিকে সাথে নিয়ে ঘরে ফেরেন কবিতাপ্রেমীরা।


এ ক্যটাগরির আরো খবর..