× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নিউজ ডেস্ক

মধুখালীতে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
মধুখালীতে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের ভাটিকান্দি মথুরাপুর গ্রামের এক বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামের নেতৃত্বে এস আই আলমগীর হোসেন ও এস আই ফারুক শেখ স্বগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটের সময় আটক করেছে।

অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটক মাদক ব্যবসায়ীর নাম মো. রাজন শেখ (২৯)। সে মধুখালী পৌরসভার ভাটিকান্দি মথুরাপুর গ্রামের আবুল হাসেম শেখের ছেলে। পলাতক মাদক ব্যবসায়ীর নাম বাসন্তী রায়(৪৯)। সে একই গ্রামের মৃত পরান সিংহ রায়ের স্ত্রী। বাসন্তী রায় ও তার ছেলের নামে একাধিক মামলা রয়েছে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম জানান মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পৌরসভার ভাটিকান্দি মথুরাপুর গ্রামে অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে দেড় কেজি গাঁজা সহ আটক করা হয়। অপর মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে। আটক মাদক ব্যবসায়ীর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে। উল্লেখ্য রাজন ও বাসন্তী রায় দীর্ঘদিন ধরে একে অপরের যোগ সাজসে মাদক ব্যবসা করে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..