× Banner
সর্বশেষ
উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন

নিউজ ডেস্ক

ছাত্রলীগের উপর অসুরের শক্তি ভর করেছেঃ ববি হাজ্জাজ

admin
হালনাগাদ: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
নতুন জারিকৃত বিধিনিষেধ বৈষম্যমূলকঃ ববি হাজ্জাজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জনাব হাজ্জাজ বলেন, “গত একযুগ ধরে সাধারণ শিক্ষার্থীদের কাছে মূর্তিমান আতংকের অপর নাম ছাত্রলীগ। সাম্প্রতিক বছরগুলোতে এই সংগঠনটির বিতর্কিত কর্মকান্ডে সহায়ক ভূমিকা রাখছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালী গানের আসরে হামলা এটাই প্রমাণ করে ছাত্রলীগের উপর অসুরের শক্তি ভর করেছে।

শাবিপ্রবির শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন মেনে না নিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য সমগ্র শিক্ষক সমাজের মুখে কালিমা লেপন করেছে৷ সন্তান সমতূল্য ছাত্র-ছাত্রীদের উপর যে ভিসি-প্রভোস্ট হামলা করতে পরোক্ষ ভূমিকা রাখে তাঁদের নিজ পদে থাকার কোন নৈতিক অধিকার নাই৷ স্বৈরাচারীর বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের ন্যায্য আন্দোলনে আমাদের দল এনডিএম সবসময় সমর্থন দেয়৷ আমরা ন্যাক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শিক্ষার্থীদের অভিনন্দন, তাঁরা দলকানা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষদাঁত উপরে ফেলতে সাহসী ভূমিকা রাখছে৷ গণতন্ত্রকামী সকল নাগরিক এবং রাজনৈতিক শক্তিকে আমরা আহবান জানাচ্ছি নিজ নিজ অবস্থান থেকে শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করুন। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো হোক জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু। বিশ্বকে তাঁক লাগিয়ে আমাদের শিক্ষার্থীরা ছিনিয়ে আনুক লাল-সবুজের বিজয়৷ সরকারের ছত্রছায়ায় বেড়ে উঠা ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড হেরে যাক জনতার সম্মিলিত প্রতিরোধে।”


এ ক্যটাগরির আরো খবর..