× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

নিউজ ডেস্ক

সেনবাগে ইয়াবা ও ফেনসিডিল সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

admin
হালনাগাদ: বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
সেনবাগে ইয়াবা ও ফেনসিডিল সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার বীজবাগ ইউনিয়নের ধর্মপুর গ্রামের মোঃ সোলেমানের পুত্র জিয়াউল হক জিয়া (৪৫) , মোঃ ইউসুফের পুত্র আনোয়ার হোসেন প্রকাশ রুবেল (৩৫) ও  ফেনীর দাগনভূইয়ার চুন্দারপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র জামাল হোসেন (৩৮)। পুলিশ এসময় তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৭ তাং ১১/১/২০২২। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের নোয়াখালী বিচারকি আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরন করা হয়েছে।

মাদক উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী জানান,গোপন সংবাদের ভিত্তিতে থানার এএআই সমর বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ইয়াবা ও ফেনসিডিল সগ ৩মাদক কারবারিকে গ্রেফতার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারনী ১০(ক)/১৪ (খ)/৪১ এর গ্রেফতারকৃত আসামীদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..