× Banner
সর্বশেষ
বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের

সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাসের লেখা গানের বইয়ের মোড়ক উন্মোচন

admin
হালনাগাদ: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ দুই বাংলার বিশিষ্ট শিক্ষাবিদ ও সংস্কৃতি বিজ্ঞানীদের অংশগ্রহণে প্রখ্যাত সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাসের লেখা গানের বই “এ গান আমার এ গান তোমার” এর মোড়ক উন্মোচন।

চন্দ্রকলা কালচারাল সেন্টারের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল ২১শে ফেব্রুয়ারি রোজ রবিবার বিকেল ৪ঘটিকায় জগন্নাথহল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে নকুল কুমার বিশ্বাসের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক লোকসংস্কৃতি বিজ্ঞানী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বরুণ কুমার। বিশেষ অতিথি ছিলেন কল্যানী বিশ্ববিদ্যালয় এর লোক সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. বিরাট কুমার বৈরাগী।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক. ড. আনিসুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও পানি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নিরঞ্জন অধিকারী। স্বাস্থ ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের উপ-সচিব জনাব গৌতম কুমার সরকার এবং আনন্দমার্গ প্রকাশনী, বাংলাদেশ এর প্রকাশক আচার্য সুজিতান্দ অবধুত।

স্বাগত বক্তব্য রাখেন শংকর ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের কর্ণধর সাবেক ছাত্র নেতা ও সমাজকর্মী জনাব শংকর তালুকদার।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডঃ অসীম সরকার।


এ ক্যটাগরির আরো খবর..