× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর

নিউজ ডেস্ক

পঞ্চগড়ের বোদায় হেরোইনসহ ৬ জন আটক

admin
হালনাগাদ: শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
পঞ্চগড়ের বোদায় হেরোইনসহ ৬ জন আটক

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:  পঞ্চগড়ের বোদায় হেরোইনসহ ছয় জনকে আটক করেছে বোদা থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার মেনাগ্রামের মৃত নূর বক্স সরকারের ছেলে সালাউদ্দিন বাবু (৪০), একই এলাকার আব্দুস সামাদের ছেলে আলম ওরফে জামাত (৫০), পাঁচপীর এলাকার নুরুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (২৮), পাঁচপীর উত্তর মাষানপাড়ার শ্রী পঞ্চানন রায়ের ছেলে মণি ভূষণ রায় (২৫), রাম গোবিন্দ হিসাবিয়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে আব্দুল কাদের লিটন (২৮) ও কাহারগঞ্জ এলাকার নজরুল ইসলামের ছেলে বদিউজ্জামান রনি (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রামে মাদকবিক্রেতা সালাউদ্দিন বাবুর বসতবাড়ির পশ্চিম পাশে টিনশেডের একটি ঘর থেকে ওই ছয় জনকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী হেরোইনসহ ৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের ৭ জানুয়ারী (শুক্রবার) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..