× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

নিউজ ডেক্স

রাজবাড়ীতে অস্ত্রসহ ১ জনকে আটক করেছে র‌্যাব

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
রাজবাড়ীতে অস্ত্রসহ ১ জনকে আটক করেছে র‌্যাব

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন বাহিরচর দৌলতদিয়া ছাত্তার মেম্বাররের পাড়া গ্রাম এলাকা হতে মোঃ রমজান শেখ(২৮) নামে একজনকে আটক করে।
আটককৃত রমজান, ওই উপজেলার বাহিরচর দৌলতদিয়া কাশেম মেম্বারের পাড়া গ্রামের মোঃ মাঈন উদ্দীন শেখের ছেলে। এসময় তার হেফাজত হতে দেশীয় তৈরী একটি পাইপগান সদৃশ্য অস্ত্র উদ্ধার করে।
ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ধৃত আসামী উক্ত  অস্ত্রের বৈধতা সম্পর্কে কোন তথ্য প্রমান দিতে না পারায় অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে তাকে গ্রেফতার পূর্বক উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত সহ  উক্ত আসামীর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায়  মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..