× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

নিউজ ডেস্ক

গোয়েন্দা পুলিশের অভিযানে হোটেলে ধরা খেল ২ ইয়াবা কারবারি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
গোয়েন্দা পুলিশের অভিযানে হোটেলে ধরা খেল ২ ইয়াবা কারবারি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দুই ইয়াবা কারবারিকে আটক করেছে।

আটককৃতরা হলো,কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নের  বীরতলা গ্রামের বেধে বাড়ির মো.শফিকুল ইসলামের ছেলে মো.খলিল (৫৫) ও একই বাড়ির মৃত আনোয়ার হোসেনের ছেলে অরুন (৪৩)।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ী উপজেলা জেলা থেকে তাদের আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সোনাইমুড়ী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের সোনাইমুড়ী টু ছাতারপাইয়া সড়কের মামুন হোটেলের ভিতর  থেকে ৩০০শত পিস ইয়াবাসহ ডিবি পুলিশ তাদের আটক করে।

তিনি আরও বলেন, পরে আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..