× Banner
সর্বশেষ
নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত দেশের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম বিশ্বকাপ ফাইনালের প্রধান রেফারি যিনি হচ্ছেন একসঙ্গে আত্মহত্যা সিদ্ধান্ত নিয়ে নদীতে ঝাঁপ দিলেন তরুণ, ফিরে এলেন তরুণী

নিউজ ডেস্ক

সম্মুখযোদ্ধাদের সম্মানিত করলো এভারকেয়ার হাসপাতাল

admin
হালনাগাদ: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
সম্মুখযোদ্ধাদের সম্মানিত করলো এভারকেয়ার হাসপাতাল

দেশের একমাত্র জেসিআইস্বীকৃত হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল ঢাকা, সম্প্রতি ১ লক্ষতম আরটি-পিসিআর পরীক্ষা সম্পন্ন করেছে। এই অভাবনীয় সাফল্য উপলক্ষ্যে হাসপাতালের সম্মুখ যোদ্ধাদের সম্মান জানাতে পুরো দলকে পুরস্কৃত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কোভিডের নমুনা সংগ্রহ বা পরীক্ষার সময় স্বাস্থ্যকর্মীরাও সংক্রমণের ঝুঁকিতে থাকে। কিন্তু তবুও জনগণের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে কোভিড পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এভারকেয়ার হসপিটাল ঢাকা’র মলিকুলার ল্যাবের সিনিয়র কনসালটেন্ট ডা. মো: মিজানুর রহমান বলেন, “কোভিড সংক্রমণ ঠেকাতে কোভিড পরীক্ষা অত্যাবশ্যক। সকল সম্মুখ যোদ্ধা এবং সংশ্লিষ্টদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের কারণেই আমরা ১ লক্ষ আরটি-পিসিআর সম্পন্ন করতে পেরেছি।”

এভারকেয়ার হসপিটাল ঢাকা’র এমডি এবং সিইও ডা. রত্নদীপ চাস্কার বলেন, “যারা কোভিডের নমুনা সংগ্রহ ও পরীক্ষার সাথে জড়িত তারাও সংক্রমণের ঝুঁকির বাইরে নয়। তবুও তারা থেমে নেই এবং তাই তারা সম্মুখ যোদ্ধা হিসেবে পরিচিত। সেই সকল যোদ্ধাদের তাদের সাহসিকতা ও অবদানের জন্য আমি ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে, এভারকেয়ার হসপিটাল ঢাকা’র জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ডেপুটি ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, “দেশের দুর্যোগপূর্ণ সময়ে পাশে থাকতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। কিন্তু এই সাফল্যে প্রধান ভূমিকা রেখেছে আমাদের সম্মুখ যোদ্ধারা। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”


এ ক্যটাগরির আরো খবর..