নৌপথের যাত্রী; তারা আমাদের অংশীজন। শুধু তাদেরই নয়; যে কোন বিপদের মানুযকে সহায়তা করা হবে। লঞ্চের আগুনে আহতদের সবধরণের সহযোগিতা করা হবে। চিকিৎসা সহায়তায় সরকার পাশে দাড়াবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি মানবিক সরকার। তিনি নৌপথের উন্নয়নে খুবই আন্তরিক। তার নেতৃত্বে নৌপথের আরো বেশী নিরাপদে সক্ষম হব।
নৌপরিবহন প্রতিমন্ত্রী আজ রাতে ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে ‘এমভি অভিযান-১০’ লঞ্চে আগুনে আহত ব্যাক্তিদের দেখতে গিয়ে এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বার্ণ ইউনিটের ডা: ইমু ও ডা: আইউব উপস্থিত ছিলেন।
লঞ্চের আগুনে আহত আটজন ভর্তি হয়েছেন। আরত সাতজন ভর্তি হচ্ছেন।