× Banner
সর্বশেষ
ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু বিশ্বের সবচেয়ে মহান কূটনীতিক ছিলেন -পররাষ্ট্রমন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
বঙ্গবন্ধু বিশ্বের সবচেয়ে মহান কূটনীতিক ছিলেন -পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহান কূটনীতিক ছিলেন।

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধু তাঁর কূটনৈতিক দূরদর্শিতা থেকেই আমাদের পররাষ্ট্র নীতি করেছিলেন, “সবার প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়।” তিনি বলেন, বঙ্গবন্ধু প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলার কথা বলেছেন, বঙ্গবন্ধু জোট নিরপেক্ষতার কথা বলেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এই নীতিগুলোর ভিত্তিতেই আমাদের বৈদেশিক সম্পর্কের কাজ করে যাচ্ছে বলে ড. মোমেন উল্লেখ করেন।

মন্ত্রী আজ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী, শহিদ বুদ্ধিজীবী এবং মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ কাশেম ও শহিদ মুনীর চৌধুরীর সন্তান মোঃ আসিফ মুনীর চৌধুরী আলোচনায় অংশগ্রহণ করেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. মুহম্মদ ইসমাইল হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..