× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

ভোর সাড়ে ৬টায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে  শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর)  ভোর সাড়ে ৬টায়  প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় সালাম জানায়, বিউগলে করুণ সুর বাজানো হয়।

তাদের পর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এরপর একে একে আওয়ামী লীগের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।

‘বাংলাদেশ’ নামটি অর্জনের পেছনে জড়িয়ে আছে দীর্ঘ শোষণ-বঞ্চনার কষ্টগাথা, রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ মানুষের জীবন, দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আসে এই বিজয়।

১৯৭১ সালের এই দিনে ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বর্বর পাকিস্তানি বাহিনী হাতের অস্ত্র ফেলে মাথা নিচু করে আত্মসমর্পণ করেছিল বিজয়ী বীর বাঙালির সামনে। সই করেছিল পরাজয়ের সনদে।

আজ সেই ১৬ই ডিসেম্বর। বাঙালির যুদ্ধজয়ের উচ্ছ্বাস আর আত্মপরিচয় পাওয়ার দিন। অসীম রক্তের বদলে বিজয়ের ৫০ বছর পূর্তির দিন। সুবর্ণ জয়ন্তী উৎসবে রঙিন হওয়ার দিন।  দীর্ঘ নয় মাস বিভীষিকাময় সময়ের পরিসমাপ্তির দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।


এ ক্যটাগরির আরো খবর..