× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

নিউজ ডেক্স

৪১ সালের ভিশন নিয়ে সরকার এগিয়ে চলেছে : খাদ্য মন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
৪১ সালের ভিশন নিয়ে সরকার এগিয়ে চলেছে : খাদ্য মন্ত্রী

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, আমাদের প্রত্যেকে সুস্থ্য দেহ সুস্থ্য জীবন যাপন করতে হলে সর্বদা নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে।

বাংলাদেশ আজ খাদ্যে শয়ংসম্পূন্ন, আওয়ামীলীগ সরকারের শাসনামল শুরু হবার পর থেকে দেশের সকল সেক্টর উন্নয়নের পাশাপাশি খাদ্যে সেক্টরেও বিশেষ উন্নয়ন হয়েছে।

তাই দেশে এখন আর কোন খাদ্য ঘাটতি নেই, সামনে ৪১ সালের ভিশন নিয়ে সরকার এগিয়ে চলেছে, আশা করা যায় এ সরকার ক্ষমতায় থাকলে অদুর ভবিষ্যতে বাংলাদেশ আর কখনও তলাবিহীন ঝুড়িতে পরিণত হবেনা।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১টায় সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে “নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা গুলি বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়াম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার ও নওগাঁ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক প্রমুখ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাই সাইকেল বিতরণ, পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র ভবনে অবস্থিত বঙ্গবন্ধুকর্ণার এর শুভ উদ্বোধন এবং শহীদ বু্িদ্ধজীবি দিবস পালন উপলক্ষে জিরো পয়েন্টে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..