দেশে প্রথমবারের মতো দুজনের শরীরে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, শনাক্তরা হলেন জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার।
১ ডিসেম্বর জাতীয় মহিলা ক্রিকেট দল জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে আসে। তাদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য হোটেল সোনারগাঁওয়ে পাঠানো হয়েছিলো। এরপর ১, ৩ এবং ৫ ডিসেম্বর তিন দফায় তাদের করোনা পরীক্ষা করা হয়।
তৃতীয় টেস্টের পর আজ দুই খেলোয়াড়ের পজিটিভ পাওয়া গেছে।