× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

খালেদা জিয়ার মতবিনিময় তাঁতী দলের সঙ্গে

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: তাঁতী দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা শুরু হয়।

এতে তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি জাহাঙ্গির আলম মিন্টুসহ তাঁতী দলের শীর্ষ নেতারা উপস্থিত আছেন।

এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান উপস্থিত আছেন।

এর আগে দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৩৬ পাউন্ডের কেক কেটে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে জাতীয়তাবাদী তাঁতী দল। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তাঁতী দল।

জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ১৮ ফেব্রুয়ারি। ১৯৮০ সালের এই দিনে তাঁতী দল প্রতিষ্ঠা করেন প্রয়াত জিয়াউর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..