× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

নিউজ ডেক্স

বাংলাদেশ এশিয়া মহাদেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী দেশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
বাংলাদেশ এশিয়া মহাদেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী দেশ

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, স্বাধীনতার পঞ্চাশ বছরের মধ্যে বাংলাদেশ এশিয়া মহাদেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী অর্থনীতিতে পরিণত হয়েছে। গত এক দশক ধরে প্রতিবছর প্রায় ৭% হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে।

এমনকি বিশ্বব্যাপী করোনা মহামারীর কঠিন সময়ও বাংলাদেশ ২০২০ সালে ৫% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৪% হবে বলে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে।  বর্তমানে বাংলাদেশের জিডিপির ৩০% এরও অধিক আসছে শিল্পখাত থেকে।

 শিল্পমন্ত্রী গতকাল (২৯ নভেম্বর) জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো)’র ১৯তম সধারণ সম্মেলনে (The 19th General Conference of the UNIDO) ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতাকালে এসব কথা বলেন। অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশের পক্ষে অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনিডোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত উপস্থিত ছিলেন। প্রায় ১৭০টি সদস্য দেশের মন্ত্রীবর্গ, প্রতিনিধিবৃন্দ সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এ সময় ইউনিডোর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তিউনেশিয়ার মোহামেদ মাজঘানি (Mohamed Mazhhani)-কে  শিল্প মন্ত্রী অভিনন্দন জানান।

অন্তর্ভূক্তিমূলক এবং টেকসই শিল্পায়নে ইউনিডোর কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, কোভিড-১৯ জনিত পরিস্থিতিতে বিভিন্ন দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্থ হচ্ছে। করোনা ভাইরাসের নতুন নতুন ভ্যারিয়ান্টের কারণে বিশেষত স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নের গতিশীলতা কমে গেছে। এ বিষয়গুলো থেকে উত্তরণে ইউনিডোর সহযোগিতা বেশি করে প্রয়োজন।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন, টেকসই শিল্পায়ন, হাইটেক পার্ক স্থাপন, রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সাধন করছে। আমরা ‘ডিজিটাল বাংলাদেশ’কর্মসূচি বাস্তবায়ন করছি; যা জাতীয় ও স্থানীয় পর্যায়ে দ্রুত গতি লাভ করেছে। জাতি হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারী নেতৃত্বে আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবার সঠিক পথেই এগুচ্ছি। এই উন্নয়নে তিনি ডি-২০সহ UNIDO এর সহযোগিতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..