× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নিউজ ডেক্স

‘ওমিক্রন’ নিয়ে বেনাপোল চেকপোস্ট ও বন্দরে সর্বোচ্চ সতর্কতা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ প্রথম শনাক্ত হয়।  করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে বেনাপোল চেকপোস্ট ও বন্দরে গ্রহণ করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাসের নতুন ধরন “ওমিক্রন” নিয়ে বেনাপোল চেকপোস্ট ও বন্দরে গ্রহন করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। 

সোমবার (২৯ নভেম্বর) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক চিঠিতে বন্দর এলাকায় সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেন শার্শা উপজলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী।
চিঠিতে বলা হয়, দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন এ ‘ওমিক্রন’ ধরনটি প্রথম শনাক্ত হয়। সরকারের নির্দেশনা অনুসারে ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় রয়েছে, যুক্তরাজ্য, গোটা ইউরোপ এবং আরও ১১টি দেশ বা অঞ্চল; সেগুলো হলো- বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েল।এ সমস্ত দেশ থেকে যে সব যাত্রীরা বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসবে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন , ভারত থেকে আসা প্রত্যেক যাত্রীকে ইমিগ্রেশন কাউন্টারে প্রবেশের আগে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। যেসব যাত্রী মাক্সবিহিন  বাংলাদেশে প্রবেশ করছেন তাদের মধ্যে ফ্রি মাক্স সরবরাহ করা হচ্ছে। আজ সকাল থেকে পুলিশি তত্ত্বাবধানে ইমিগ্রেশনের প্রবেশমুখে বসানো হয়েছে বিশেষ নিরাপত্তা চৌকি।
বেনাপোল বন্দরের  সহকারী পরিচালক সঞ্জয় বাড়ই বলেন, ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলোতে জীবানুনাশক স্প্রে করার ব্যবস্থা নেয়া হয়েছে। ট্রাকচালক ও হেলপারদের মাস্ক ব্যবহারে নির্দেশনা দেয়া হয়েছে। ভারতীয় ট্রাক ড্রাইভাররা যাতে বন্দরের বাইরে বের হতে না পারে সেজন্য বন্দরের বিভিন্ন বহির্গমন গেটে সতর্কতা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, করোনা ভাইরাসের নতুন ধরন “ওমিক্রন” নিয়ে বেনাপোল চেকপোস্ট ও বন্দর এলাকায় সতর্কতা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদর ডিজিটাল স্ক্যানিং মেশিনে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..