× Banner
সর্বশেষ
জুলাই ঘোষণাপত্র পূর্ণ বাস্তবায়নের দাবিতে টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার ১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬টিতে নৌকার জয়

Dutta
হালনাগাদ: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
টিতে নৌকার জয়

তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে  ছয়টিতে নৌকা, পাঁচটিতে স্বতন্ত্র ও তিনটিতে বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। দুই উপজেলার দুটি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়নি।

এ সময় চকরিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলামসহ দায়িত্বপ্রাপ্ত সকল রির্টানিং এবং নিবার্চন সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- লক্ষ্যারচর ইউনিয়নে খ ম আওরঙ্গজেব বুলেট (নৌকা), ঢেমুশিয়া ইউনিয়নে মঈনুদ্দিন আহমেদ চৌধুরী, পূর্ববড় ভেওলা ইউনিয়নে ফারহানা আফরিন মুন্না (নৌকা), পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী (নৌকা), বদরখালী ইউনিয়নে নূরে হোছাইন আরিফ (নৌকা), শাহারবিল ইউনিয়নে নবী হোছাইন চৌধুরী (স্বতন্ত্র), কাকারা ইউনিয়নে মো. শাহাবউদ্দিন (বিদ্রোহী), কোনাখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান দিদারুল হক সিকদার (বিদ্রোহী), ও কৈয়ারবিল ইউনিয়নে মক্কী ইকবাল (স্বতন্ত্র)। বিতর্ক সৃষ্টি হওয়ায় বিএমচর ইউনিয়নের ভোটের ফলাফল গভীর রাত পর্যন্ত ঘোষণা হয়নি।

অপরদিকে, পেকুয়া উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে সদর ইউনিয়নে বাহাদুর শাহ (স্বতন্ত্র), রাজাখালী ইউনিয়নে নজরুল ইসলাম সিকদার (নৌকা), উজানটিয়া ইউনিয়নে তোফাজ্জল করিম (বিদ্রোহী), শিলখালী ইউনিয়নে এসএম কামাল হোছাইন (স্বতন্ত্র), মগনামা ইউনিয়নে মো. ইউনুছ চৌধুরী (স্বতন্ত্র) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে বারবাকিয়া ইউনিয়নে একটি কেন্দ্রে ভোট স্থগিত থাকায় ফলাফল ঘোষণা করা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..