× Banner
সর্বশেষ
বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের

উপ-কমিটিগুলো কার্যক্রম শুরু করেছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির উপ-কমিটিগুলো বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল সফলের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে। মার্চের প্রথম সপ্তাহের মধ্যে পৃথকভাবে কমিটিগুলোর অগ্রগতির প্রতিবেদন চেয়ারপারসনের কাছে জমা দেওয়ার তাগিদও দেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বিষয়ে দলের ড্রাফটিং উপ-কমিটির বৈঠক হয়। আজ বৃহস্পতিবার সকালে একই জায়গায় গঠনতন্ত্র ও ঘোষণাপত্র উপকমিটির সভা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, ড্রাফটিং উপ-কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে উপ-কমিটির এই বৈঠকে কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের বিষয়বস্তু, শোক প্রস্তাবের তালিকা প্রণয়নসহ নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ড্রাফটিং উপ-কমিটির সদস্য শামসুজ্জামান দুদু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এবিএম মোশাররফ হোসেন, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, জয়ন্ত কুন্ডু, শহীদুল ইসলাম বাবুল, রাবেয়া সিরাজ, রওশন আরা ফরিদ, হুমায়ুন কবির বুলবুল, কামরুজ্জামান বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে অনুমতি না পাওয়ায় এখনো কাউন্সিলের স্থান নির্ধারণ করতে পারেনি দলটি।


এ ক্যটাগরির আরো খবর..