× Banner
সর্বশেষ
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪

নিউজ ডেস্ক

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন

admin
হালনাগাদ: সোমবার, ২২ নভেম্বর, ২০২১
বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন

ঢাকা, ৭ অগ্রহায়ণ (২২ নভেম্বর) :  বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ২০২১ এর সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। ইতোপূর্বে জাতীয় দৈনিক সংবাদ মাধ্যমসহ বাংলাদেশ পুলিশ এর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা এবং লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার তারিখ ও সময়সূচি দেওয়া হয়েছিল। অনিবার্য কারণবশত এ পরীক্ষার পূর্ব নির্ধারিত তারিখ ও সময়সূচি পরিবর্তন করা হয়েছে। একই সাথে সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আবেদনফরম পূরণের সময়সীমার তারিখও পরিবর্তন করা হয়েছে।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী বাংলাদেশ পুলিশে ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮-১৯ ডিসেম্বর। এ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অনলাইনে আবেদনের পরিবর্তিত সময়সীমা ২৫ ডিসেম্বর সকাল ১০টা হতে ২৯ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত।

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা ২০২২ সালের ৩-৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পুলিশ ওয়েবসাইট www.police.gov.bd-এ পাওয়া যাবে।


এ ক্যটাগরির আরো খবর..