× Banner
সর্বশেষ
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট

গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সমম্বিত আইন বাস্তবায়নের দাবীতে জমায়েত, আলোচনা, র‌্যালী ও স্মারক লিপি প্রদান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

মাগুরা প্রতিনিধি ঃ গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সমম্বিত আইন বাস্তবায়নের দাবীতে গতকাল মঙ্গলবার সদর উপজেলা পরিষদের সামনে জমায়েত, আলোচনা, র‌্যালী ও স্মারক লিপি প্রদান করেছে স্বেচ্ছাসেবক সংস্থা রোভা ফাউন্ডেশন।

এ উপলক্ষ্যে সকালে সদর উপজেলা পরিষদের সামনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার গণজমায়েত হয় পরে আঃ রউফ মাখনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান রোস্তম আলী, জেলা এনজিও কো-অর্ডিনেটর আঃ হালিম, রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান, অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, আবু ইমাম মোঃ বাকের, মোঃ মোস্তাফিজুর রহমান, পৌর কাউন্সিলর সবেতারা বেগম ও লায়লা কানিজ বানু প্রমুখ।

সভায় প্রত্যেক বক্তা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত আইন বাস্তবায়নের জোর দাবি জানান।
আলোচনা শেষে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..