× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

আগৈলঝাড়াসহ ১০ উপজেলার আ’লীগের প্রার্থীর তালিকা চূড়ান্ত।

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃইউনিয়ন পরিষদ নির্বাচনে আগৈলঝাড়া উপজেলাসহ বরিশাল জেলার ১০ উপজেলার ৭৮টি ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নের তালিকা নিধারন উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় বরিশাল জেলা আওয়ামীলীগের বিশেষ সভায় আগৈলঝাড়া উপজেলার আবুল হাসানাত আবদুল¬াহ’র সেরালস্থ বাস ভবন চত্তরে অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্ল¬াহ এমপির সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের বিশেষ সভায় বক্তব্য রাখেন, বরিশাল জেলা আ’লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, জেবুন্নেসা আফরোজ এমপি, পংকজ দেবনাথ, এমপি, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোতুর্জা খান।

হিজলা উপজেলা চেয়ারম্যান টিপু সিকদার, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান খালিদ হোসেন স্বপন, বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ চুন্নু, বানারীপাড়া পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ প্রমূখ। সভায় বরিশাল জেলার ১০ উপজেলার ৭৮টি ইউনিয়নের আওয়ামীলীগের একক প্রার্থীর তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্রের নির্দেশের পরে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..