× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

নিউজ ডেস্ক

আগামী মে-জুন নাগাদ এসএসসি ও সমমানের পরীক্ষা -শিক্ষামন্ত্রী

Dutta
হালনাগাদ: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
মে-জুন নাগাদ এসএসসি

করোনার কারণে ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও বিলম্বে নেয়া হচ্ছে।  পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী মে-জুন নাগাদ আমরা এসএসসি ও সমমানের পরীক্ষা নিতে সক্ষম হবো। কারণ শিক্ষার্থীদের সিলেবাস সম্পন্ন করার একটি বিষয় আছে।  বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রোববার (১৪ নভেম্বর) মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে করোনা পরিস্থিত স্বাভাবিক আছে। এ অবস্থায় থাকলে আগামী বছরের এসএসসি পরীক্ষা খুব বেশি বিলম্বে না হলেও আশা করছি মে-জুন নাগাদ এ পরীক্ষা নেওয়া সম্ভব হবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রম চালু হলে জেএসসি পরীক্ষা থাকবে না। তবে শিক্ষার্থীদের অবশ্যই মূল্যায়নের ব্যবস্থা থাকবে। শিক্ষাক্রম চালুর পর মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করা হবে।

এ সময় এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডা. দীপু মণি। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তবে যারা এটি নিয়ে গুজব রটানোর চেষ্টায় আছেন, এমন কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

মন্ত্রী বলেন, সারাদেশে এসএসসি, দাখিল, ভোকেশনাল পর্যায়ে ২২ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।


এ ক্যটাগরির আরো খবর..