× Banner
সর্বশেষ
জুলাই ঘোষণাপত্র পূর্ণ বাস্তবায়নের দাবিতে টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল

নিউজ ডেস্ক

সালথায় সংঘর্ষ প্রস্তুতিকালে ২৫ জনকে আটক করেছে পুলিশ

admin
হালনাগাদ: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
সালথায় নির্বাচনী পরবর্তী সহিংসতা রোধে গ্রেফতার-২৫

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: নির্বাচনী পরবর্তী সহিংসতা রোধে ফরিদপুরের সালথা উপজেলায় ইউপি নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের প্রস্তুতিকালে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সালথা উপজেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 
শনিবার সন্ধ্যায় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
ওসি মোঃ আসিকুজ্জামান বলেন, সালথায় ইউ‌পি নির্বাচ‌নে ভোট দেয়া‌কে  কেন্দ্র ক‌রে সংঘর্ষের প্রস্তুতিকালে ১৫১ ধারায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মঙ্গল সরদার (৪০), সবুজ সেখ (৩০), মুরাদ সরদার (২৫), মনির সেখ (৩২), বাবুল ইসলাম (২০), আলমগীর মুন্সী (৪০), মতিয়ার রহমান (৪৫), ইমরুল মাতুব্বর (২৫), মোহাল্লাল সেখ (৩৫), গফফার মাতুব্বর (২২), সাবু খাঁন (২৫), রেজাউল করিম (২৭), খলিল সেখ (৪৫), ফারুক খাঁন (৫০), নাজির সেখ (৩০), ইমরুল হোসেন (৩৭), আলমগীর মোল্লা (৪০), ফরিদ মোল্লা (৩৫), কামাল মোল্লা (৩০), এনায়েত সেখ (২৫), শাহজাহান মোল্লা (৪০), শামীম মোল্লা (২০), মোস্তফা মাতুব্বর (৩৫), রিপন মাতুব্বর (৩০) ও লিটন মাতুব্বর (৩৫)।
ফরিদপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, নির্বাচ‌নে ভোট দেয়া‌কে  কেন্দ্র ক‌রে সংঘর্ঘের প্রস্তু‌তিকা‌লে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গেফতারকৃতদের শনিবারে ফরিদপুরের বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হ‌য়েছে।
উল্লেখ্য, কড়া নিরাপত্তার মধ্যেদিয়ে ১১ নভেম্বর ২য় ধাপে সালথা উপজেলার আটটি ইউনিয়নের ৭৬ টি কেন্দ্রে উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহন শেষ হয়। এতে আওয়ামী লীগের ৫জন প্রার্থী ও স্বতন্ত্র ৩ জন প্রার্থী বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।


এ ক্যটাগরির আরো খবর..