× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

অনলাইন ডেস্ক

ইউপি নির্বাচনে সালথার ৮টি ইউনিয়নে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

admin
হালনাগাদ: রবিবার, ৭ নভেম্বর, ২০২১
ইউপি নির্বাচনে সালথার ৮টি ইউনিয়নে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোরদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ভোটের আশায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়িতে বাড়িতে ঘুরছেন। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন উঠান বৈঠক ও পথসভা। বের করছেন মোটরসাইকেল ও ভ্যান শোভাযাত্র।

নিয়মানুযায়ী প্রতিদিন দুপুর ২টা থেকে রাত পর্যন্ত মাইকিং করে প্রচার করা হচ্ছে প্রার্থীদের গুণগান। মোট কথা দম ফেলার ফুসরত পাচ্ছে না প্রার্থীরা। ভোটাদের মাঝেও চলছে নির্বাচনী আমেজ। গ্রামগঞ্জের হাট-বাজার ও চায়ের দোকানে চলছে নির্বাচনী আড্ডা। পুরো উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। জমে উঠেছে ভোটের মাঠ।

রবিবার সরেজমিনে আটঘর ইউনিয়নের কিত্তা এলাকায় দেখা যায় বাড়ি বাড়ি গিয়ে ভোটাদের কাছে নৌকার ভোট যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহিদুল হাসান খান সোহাগ। প্রচারকালে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ খুবই ভাল। দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি দলকে বিজয় উপহার দিতে পারবো ইনশাল্লাহ। এরপর চাউলিয়া গ্রামে দেখা হয় ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনের সাথে। তার প্রতীক মোটরসাইকেল। তিনিও ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। শাহিন বলেন, সুষ্ঠ নির্বাচন হলে জনগণ আমাকে ব্যালটের মাধ্যমে বিজয় করবে।

এদিকে সোনাপুর ইউনিয়নের চাঁদপুর এলাকায় দেখা যায় বাড়ি বাড়ি গিয়ে নানা বয়সী ভোটারদের কাছে গিয়ে নৌকার ভোট যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খায়রুজ্জামান বাবু। প্রচারকালে তিনি বলেন, ভোটাররা আমাকে যেভাবে আশ্বস্ত করছে, তাতে আমি বিপুল ভোটে বিজয়ী হবো বলে শতভাগ আশাবাদী। এরপর নটখোলা গ্রামে দেখা হয় ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা ফরহাদের সাথে। তার প্রতীক আনারস। তিনিও ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। এসময় ফরহাদ বলেন, জনগন আমাকে নির্বাচনে অংশ নিতে বলেছেন। তাদের অনুরোধে আমি নির্বাচনে অংশ নিয়েছি। আশা করি জনগন আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

শুধু আটঘর আর সোনাপুর নয়- ভাওয়াল, বল্লভদী, যদুনন্দী, মাঝারদিয়া, গট্টি ও রামকান্তুপুর ইউনিয়নে একই ভাবে প্রচার-প্রচারনা চালাচ্ছেন প্রার্থীরা। ৮টি ইউনিয়নেই চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীরাও ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

আগামী ১১ নভেম্বর উপজেলার ৮টি ইউনিয়নের ৭৬টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। মোট ১ লাখ ২৯ হাজার ৬৩৬ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৭ হাজার ৬৬ এবং মহিলা ভোটারের সংখ্যা ৬২ হাজার ৬০৯।


এ ক্যটাগরির আরো খবর..