× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্যামসাং-কার উইনিং মোমেন্ট

admin
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

স্যামসাং মোবাইল বাংলাদেশ ‘উইন এ কার’ ক্যাম্পেইন-এর মেগা পুরষ্কার ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির ন্যাশনাল ডিস্ট্রিবিউশন পার্টনার এক্সেল টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মি. সালাহউদ্দিন আলমগীর, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড’র এমডি মি. রুহুল আলম আল মাহবুব এবং স্যামসাং মোবাইলের হেড অব চ্যানেল ম্যানেজমেন্ট মুয়ীদূর।

ক্রেতাদের কেনা মোবাইলের আইএমইআই নম্বর দিয়ে ডিজিটাল লটারির মাধ্যমে বিজয়ীকে নির্বাচন করা হয়। স্যামসাংয়ের অফিসিয়াল ইউটিউব পেজে ভিডিওটি শেয়ার করা হয়েছে।

ময়মনসিংহ জেলার মোমিন এ ক্যাম্পেইনের বিজয়ী হয়েছেন। স্যামসাং গ্যালাক্সি মোবাইল জে২ কিনে বিজয়ী ভাগ্যবান তার অনুভুতি প্রকাশ করে বলেন, ‘আমি মেগা পুরষ্কাটি জিতে নেব তা কল্পনাও করিনি।

এটি সত্যিই আমার জন্য স্বপ্নের মতো মনে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘স্যামসাং গ্যালাক্সি জে২ মোবাইল ব্যবহার করে আমি খুবই আনন্দিত। এখন এ গাড়িটি আমার জীবনকে আরও উপভোগ্য করে তুলবে।’

এ ক্যাম্পেইনে স্যামসাং গ্যালাক্সি কোর প্রাইম, গ্রান্ড প্রাইম, এইস নেক্সট২ জে১ এইস, জে২, জে৫, এবং জে৭ ডিভাইসগুলো ক্রেতারা পছন্দমতো মোবাইল কিনে সেডান কার জেতার সুযোগ পেয়েছিলেন। এতে প্রতিদিন একটি স্যামসাং ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং ৫০০০ টাকা পর্যন্ত নগদ মুল্য ছাড়েরও সুযোগ ছিলো।

এ কাম্পেইনে স্যামসাং মোবাইল ক্রেতাদের কাছ থেকে অনেক বেশি সাড়া পেয়েছে এবং ক্যাম্পেইনটি অনেক জনপ্রিতা লাভ করেছে। এরই ফলপ্রসুতিতে ক্যাম্পেইনের সময়-সীমা বাড়ানো হয়েছে এবং ক্যাম্পেইনটি শেষে ক্রেতারা স্যামসাং গ্যালাক্সি ডিভাইসগুলো কিনে আরও একটি সেডান কার জেতার সুযোগ পাবেন।

স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানী লিমিটেড সম্পর্কে অভিনব এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স কোঃ লিঃ বিশ্ব পরিবর্তনের অঙ্গীকার নিয়ে টিভি, স্মার্টফোন, পরিধানযোগ্য ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, প্রিন্টার, মেডিকেল সরঞ্জাম, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাকটর এবং এলইডি সলিউশনে যুগান্তকারী সমাধান প্রদান করছে।

স্মার্ট হোম এবং ডিজিটাল হেলথ ইনিশিয়েটিভ এর মাধ্যমে প্রতিষ্ঠানটি “ইন্টারনেট অফ থিংস” এ অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটিতে বিশ্বজুড়ে ৮৪টি দেশে ৩২০,০০০ জন কর্মী কাজ করে এবং বাৎসরিক আয় ২৫০ বিলিয়ন মার্কিন ডলার।


এ ক্যটাগরির আরো খবর..