× Banner
সর্বশেষ
‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন

নিউজ ডেস্ক

মানুষের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ নিজের রাশিফল

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Thursday-Horoscope.jpg

মানুষের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ নিজের রাশিফল। এই রাশিফল দেখেই মানুষ জীবনে আগত নানা সমস্যার সম্পর্কে আগে থেকেই জানতে পারবে। সামনের কোন বাঁধা থাকলে, তা থেকে মুক্তির উপায় পেয়ে যাবেন।

মেষঃ নিজের মেধা দিয়ে কাজ করুন। আজকের দিনে ভাই বোনদের থেকে বিশেষ সুবিধা পেতে পারেন। মানুষের থেকে প্রশংসা পাবেন আজকে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযগে সম্পর্ক ভালো হবে।

বৃষভঃ পরিবারের সকলের সঙ্গে অর্থ সঞ্চয়ের বিষয়ে আলোচনা করতে পারেন। বাচ্চাদের সঙ্গে সুন্দর সন্ধ্যে কাটবে। দূরের যাত্রা কষ্টকর হলেও, যোগাযোগ বাড়বে। ব্যস্ততার মাঝে সময় বের করে রাতে সুন্দর একটি ডিনারে যেতে পারেন।

মিথুনঃ কর্মক্ষেত্রে বিশেষ কিছু করতে পারবেন। আপনার ভদ্র ব্যবহার সকলের থেকে প্রশংসা কুড়াবে। ফাঁকা সময়ে মায়ের সেবা করুন। আজকের দিনে আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে।

কর্কটঃ কর্মক্ষেত্রে একটি মনোরম পরিবেশ পাবেন। বাড়ির বাইরে যাওয়ার আগে বড়দের থেকে আশীর্বাদ নিন। নিজের উজ্জ্বল দিকটি সকলের সামনে তুলে ধরুন। চারপাশের পরিবেশ আপনাকে আনন্দ দেবে।

সিংহঃ ছোট সফর আরামদায়ক হবে। বেশি রাগ করলে পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা হতে পারে। ফাঁকা সময়ে যোগ ব্যায়াম করতে পারেন। হঠাৎ কিছু অর্থের আগমন হতে পারে।

কন্যাঃ প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিয়ে চলুন। বাসস্থানে বিনিয়োগ লাভজনক হবে না। কাজ ফেলে না রেখে, আজই শেষ করুন। সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার ফলে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়বে।

তুলাঃ বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। কাজের চাপ বাড়ায় পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে। দেরী করে বাড়ি ফিরলে, পরিবারের লোকেরা অসন্তুষ্ট হতে পারে। আজকের দিনে জমি সংক্রান্ত কাজে অনেক অর্থ ব্যয় হতে পারে।

বৃশ্চিকঃ কোন প্রতিবেশির সঙ্গে ঝগড়া করে মেজাজ খারাপ হতে পারে। খাওয়ার সময় সাবধানে খাবেন। জীবনে চলতে থাকা অশান্তি মাঝে কিছুটা শান্তি পেতে পারেন। আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন আজ।

ধনুঃ বন্ধুদের সঙ্গে বাইরে বেরোলে মন ভালো থাকবে। মন ভালো রাখতে আকর্ষণীয় কিছু পড়ুন। অফিসে কিছুটা ভালো সময় কাটবে। ভাই বোনদের সাহায্যে আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন।

মকরঃ পরিবারের কেউ সময় কাটাতে চাইলেও, আপনি তা দিতে পারবেন না। মদ্যপান থেকে দূরে থাকলে শরীর ভালো থাকবে। পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন আজকে। সন্ধ্যের সময় বন্ধুদের সঙ্গে বেরোলে ভালো সময় কাটবে।

কুম্ভঃ ব্যস্ততার মাঝে সময় বের করে, পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। কোন কাজে চট করে মন খারাপ করবেন না। ঘুরতে যেতে পারেন আজ। ব্যবসার জন্য কাছের কেউ সাহায্য করতে পারে।

মীনঃ আজকের দিনে সবকিছু আপনার পক্ষে থাকবে। বিদেশে ব্যবসা থাকলে, আর্থিক দিক থেকে লাভবান হবেন। কর্মক্ষেত্রে সবকিছু আপনার পক্ষে থাকবে। বাচ্চাদের পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনন্দ পাবেন।


এ ক্যটাগরির আরো খবর..