× Banner
সর্বশেষ
মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা প্রাইম ব্যাংক এবং জেনএক্স হেলথ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর বেনাপোলকে আধুনিক ও মাদকমুক্ত করার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠে আবু তাহের ভারত মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে ১০ আনসার সদস্য নিয়োগ ফ্যামিলি কার্ডে প্রকৃত উপকারভোগীরা কেউ বাদ পড়বেন না – সমাজকল্যাণ মন্ত্রী নোয়াখালী–লক্ষ্মীপুর রেললাইন শিগগিরই অনুমোদন পাবে – পানিসম্পদ মন্ত্রী মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় বোয়ালিয়া বিএডিসি খামারে ধৈঞ্চার চাষ

মাগুরার নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজের অনার্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

admin
হালনাগাদ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

মাগুরা  প্রতিনিধি : মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজের অনার্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্জাহান মিয়া এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মুন্সী মোখলেছুর রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলা, বাজার বণিক সমিতির সভাপতি রেজোয়ান আলম খান, মির্জা আতোরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লন্ডন প্রবাসী মির্জা নওয়াজেশ আলীর অর্থায়নে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে তিন তলা ভবন নির্মাণ করা হবে। পরে স্থানীয় নাকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৪-১৫ অর্থ বছরে এলজিএসপি প্রকল্পের আওতায় প্রায় ২ লক্ষ ৮৩ হাজার টাকা ব্যয়ে নির্মিত ওভার ব্রীজ ও নাকোল ইউপি চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজের প্রবেশ গেট উদ্বোধন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..