× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

অনলাইন ডেস্ক

পঞ্চগড়ের বোদায় জিংক ধান বীজ ব্যবসায়ীদের কর্মশালা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
পঞ্চগড়ের বোদায় জিংক ধান বীজ ব্যবসায়ীদের কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ  পঞ্চগড়ের বোদায় জিংক ধান বীজ ব্যবসায়ীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। 
২৮ অক্টোবর (বৃহস্পতিবার) উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে হারভেস্ট প্লাস এর সহযোগিতায় এন ইন্টিগেটেড ফুড সিস্টেমস এপ্রোচ টু বিল্ড নিউট্রিশন সিকিউরিটি প্রজেক্টের আওতায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় বিএডিসির উপ-পরিচালক মোঃ আব্দুল হাই।
পঞ্চগড় আরডিআরএস এর কৃষি অফিসার নুরে আলম সিদ্দিক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুন অর রশিদ। কর্মশালায় বক্তব্য রাখেন হারভেস্ট প্লাস এর প্রজেক্ট কো-অডিনেটর মজিবর রহমান, আইএফএস রুহুল আমিন মন্ডল, এআরডিও শাহিনুর ইসলাম প্রমুখ।
এসময় হারভেস্ট প্লাস এর নেতৃবৃন্দ, সুপ্রীয় সীড কোঃ লিঃ এর প্রতিনিধিসহ পঞ্চগড় জেলার বোদা, আটোয়ারী, পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ উপজেলার ২৫ জন জিংক ধান ব্যবসায়ী উপস্থিত ছিলেন। কর্মশালায়  জিংক ধান বীজ ব্যবসায়ীরা পঞ্চগড় জেলায় ১৩৫ মেঃটঃ বীজ বিক্রি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..