× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

অনলাইন ডেস্ক

পাইকগাছায় ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
পাইকগাছায় ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় মাদকদ্রব্য বিশেষ অভিযানে সাত পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।
মামলার বাদী উপ-পুলিশ পরিদর্শক এসআই শাহদাত হোসেন জানান, বুধবার রাতে উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদের সামনে রাত ১টার দিকে চেকপোস্ট বসায়। এসময় পাইকগাছা থেকে কপিলমুনি অভিমুখে একটি মোটরসাইকেলে তালা উপজেলার খলিলনগর গ্রামের রেজাউল মোল্লা ছেলে মিজানুর রহমান (৩০) ও কপিলমুনি ইউপির কাজিমুছা গ্রামের মৃত ময়নুল হোসেন ছেলে আবুল বাশার হুদয় (২০) গতিরোধ করলে তারা পালানোর চেষ্টা করে। এসময় চেকপোস্টে আমিসহ এস আই আসাদ, এসআই আল-আমিন এবং এসআই মিজানুর তাদের আটক করি। তাদের জিজ্ঞাসাবাদে সাত পিচ ইয়াবা বের করে দেয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, মাদক ব্যবসায়ী,সেবনকারী ও সন্ত্রাসীদের এ থানায় স্থান নেই। হয় তারাই থাকবে নাহলে পুলিশ প্রশাষন থাকবে। সেভাবেই আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। আটককৃতরা মাদক ব্যবসায়ী। তাদেরকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..