× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

দুর্গাপূজা উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থল বন্দর 

admin
হালনাগাদ: রবিবার, ১০ অক্টোবর, ২০২১
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর আগামী ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর আগামী ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
১০ অক্টোবর (রবিবার) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দুই দেশের আমদানি-রফতানি কারক ও ব্যবসায়ীদের যৌথ উদ্দ্যোগে দুর্গাপূজা উপলক্ষে ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বাংলবান্ধা ও ভারতের ফুলবাড়ি বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ১৭ অক্টোবর সকাল থেকে বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে।


এ ক্যটাগরির আরো খবর..