× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জনসেবা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার -পরিবেশমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ অক্টোবর, ২০২১
জুড়ীতে নতুন থানাভবন

জুড়ী (মৌলভীবাজার), ২৪ আশ্বিন (৯ অক্টোবর):      সহজে বিশ্বমানের জনসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পুলিশ বাহিনীর আধুনিকায়নে বিভিন্নমুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ফলে দেশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সাথে পুলিশি সেবা প্রদান করতে পারছে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

আজ মৌলভীবাজারের জুড়ী থানায় সাত কোটি একত্রিশ লাখ চুয়াল্লিশ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৪তলা থানাভবন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্যকালে পরিবেশমন্ত্রী এ-সব কথা বলেন।

মন্ত্রী বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জুড়ীর লাঠিটিলায় বঙ্গবন্ধু সাফারিপার্ক নির্মাণ করার উদ্যোগ নিয়েছে ফলে এখানে অধিকহারে দেশ-বিদেশের পর্যটকদের আগমন ঘটবে। একটি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত থানাভবন নির্মাণের ফলে জুড়ী থানার পুলিশি কার্যক্রম পরিচালনা করা সহজ হবে, ফলে জুড়ী এলাকার জনগণ ও আগত দেশি-বিদেশি পর্যটকেরা আরো উন্নত ও আধুনিক সেবা পাবে। তিনি বলেন, সরকার দেশের সকল থানাভবন আধুনিকায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে থানাভবনের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ এবং জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..