× Banner
সর্বশেষ
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন ১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি – এসএম জিলানী  ঝিকরগাছায় শিশুদের শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত, তবুও বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বহাল তবিয়তে মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার যশোর- নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ সাতক্ষীরায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

নবীগঞ্জে মাকে মারধোর করার অপরাধে পুত্র শ্রীঘরে

admin
হালনাগাদ: শনিবার, ৯ অক্টোবর, ২০২১
নবীগঞ্জে মাকে মারধোর করার অপরাধে পুত্র শ্রীঘরে

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ  নবীগঞ্জে মাকে মারধোর করার অপরাধে পুত্র শ্রীঘরে ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা প্রদান।
বাবা বেঁচে নেই, মা কাথা সেলাই করে সংসার চালায়। ছেলে কিছুই করে না। স্ত্রী রয়েছে। সংসারে বিভিন্ন বিষয়ে মাকে মারধোর, টাকা চেয়ে আবদার।
ঘরের জিনিসপত্র ভাঙচুর, চাল দা দিয়ে কাঁটা থেকে বিভিন্ন ক্ষতি সাধন নিয়মিত কাজ। ইতোপূর্বে অভিযোগ ছিল, আজও মেরেছে।  রড পাইপ দিয়ে আঘাত শেষে দা নিয়ে আঘাত করতে  উদ্যত অবস্থায় এলাকাবাসী নিবৃত রেখে  নবীগঞ্জ উপজেলা প্রশাসনকে খবর দেয় ৮ অক্টোবর রাত সাগে আটটার সময় তাৎক্ষনিক  উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীসহ মোবাইল কোর্ট পরিচালনা করার নিমিত্ত গেলে সমস্ত ঘটনা প্রমাণিত ও উদ্ঘাটিত হয়।
মা নিজে বিস্তর অভিযোগ করেন। আসামীর দোষ স্বীকার ও সাক্ষীর ভিত্তিতে বাংলাদেশ দণ্ডবিধি 1860 এর 355 ধারার অপরাধের দায়ে জনাব মিশন (২১), পিতা মৃত হোসেন মিয়া, সাং পূর্ব তিমিরপুর, নবীগঞ্জ কে ১০ মাস ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন প্রদানে সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..