× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

ডেস্ক

লাল তালিকা থেকে প্রত্যাহার হয়েছে বাহরাইনে প্রবেশে নিষেধাজ্ঞা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
বাহরাইনে প্রবেশে নিষেধাজ্ঞা

‘লাল তালিকায়’ গণ্য পাঁচটি দেশের একটি বাংলাদেশ থেকে প্রত্যাহার হয়েছে বাহরাইনে প্রবেশে নিষেধাজ্ঞা। আগামী ১০ অক্টোবর থেকে বাংলাদেশ থেকে প্রবেশ করা যাবে দেশটিতে।

আজ শুক্রবার (৮ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

ড. মোমেন জানান, প্রতিদিন শত শত বাংলাদেশি জানতে চান, কবে বাহরাইনে যাওয়া যাবে। তাদের জন্য সুখবর, আগামী ১০ অক্টোবর থেকে বাহারাইন সরকার বাংলাদেশকে তাদের ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত মে মাসের শেষ সপ্তাহে বাংলাদেশসহ পাঁচ দেশ থেকে বাহরাইনে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বাহরাইন সরকার। করোনা মহামারি নিয়ন্ত্রণে এটি দেশটির সর্বশেষ পদক্ষেপ।

বাহরাইনের সিভিল এভিয়েশন অ্যাফেয়ার্স এক ঘোষণায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল থেকে ভ্রমণকারীদের ২৪ মে থেকে দেশটিতে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে।  এতে দেশে এসে আটকে পড়েন কয়েক হাজার বাহরাইন প্রবাসী বাংলাদেশি।


এ ক্যটাগরির আরো খবর..