× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

নিউজ ডেস্ক

জাতীয় পার্টির অনুকূলে সংরক্ষিত মহিলা আসনের শূন্যপদে উপ-নির্বাচন ২৭ অক্টোবর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

একাদশ জাতীয় সংসদের জাতীয় পার্টির অনুকূলে বন্টনকৃত সংরক্ষিত মহিলা আসনের শূন্যপদে উপ-নির্বাচন আগামী ২৭ অক্টোবর। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং অফিসারের অফিস কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানেই প্রার্থীদের মনোনয়রপত্র জমা দিতে হবে।

 

নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকারের বুধবার (০৬ অক্টোবর) স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

 

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের সময় ১৭ অক্টোবর। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৮ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ অক্টোবর। আর ভোটগ্রহণ হবে ২৭ অক্টোবর। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

 

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরী (৭০) মারা গেলে আসনটি শূন্য হয়।


এ ক্যটাগরির আরো খবর..