× Banner
সর্বশেষ
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন ১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি – এসএম জিলানী  ঝিকরগাছায় শিশুদের শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত, তবুও বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বহাল তবিয়তে মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার যশোর- নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ সাতক্ষীরায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

সেবা সহজীকরণই ডিজিটাল সেবার মূল লক্ষ্য -প্রবাসী কল্যাণ মন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
প্রবাসী কল্যাণ মন্ত্রী

সেবা সহজীকরণই ডিজিটাল সেবার মূল লক্ষ্য। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে ডিজিটাল সেবা এখন জনগণের দোরগোড়ায়। বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

          একসেস টু ইনফরমেশন (এটুআই) এর সহযোগিতায় প্রবাসী কল্যাণ ভবনের ‘বিজয় ৭১’ হলরুমে মন্ত্রণালয় আয়োজিত মাইগভ র‌্যাপিড ডিজিটাইজেশন পদ্ধতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডিজিটাইজড সেবাসমূহের সার্ভিস ড্যোলিডেশন এণ্ড ইন্টিগ্রেশন ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে মন্ত্রী আজ একথা বলেন। দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

          মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীদের কল্যাণে দ্রুততম সময়ে সরকারি সকল সেবা প্রদান নিশ্চিত করতে হবে।সেবা যত ডিজিটাল হবে দেশের মানুষ তত উপকার পাবে। জনগণকে যথাযথ সেবা প্রদান করলে বঙ্গবন্ধু ও ৩০ লাখ শহিদের প্রতি কৃতজ্ঞতা জানানো হবে বলে তিনি জানান।

           এতে আরো উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ শহীদুল আলম এনডিসি, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ বিল্লাল হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জয়নাল আবেদীন মোল্লা, মোঃ আব্দুল মান্নান, বেগম মাকসুরা নূর এনডিসি, যুগ্মসচিব নাসরীন জাহান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..