× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

সম্প্রীতির বন্ধনেই দেশ পৌঁছুবে স্বপ্নের ঠিকানায় -মহালয়ায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
বনানী পূজামণ্ডপে শুভ মহালয়া উদ্বোধন

সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে যেমন দেশ রচিত হয়েছে, তেমনি সকল সম্প্রদায়ের সম্প্রীতির বন্ধনেই দেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাবে। বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

          আজ রাজধানীর বনানী পূজামণ্ডপে শুভ মহালয়া উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি দিলীপ দাস গুপ্ত, সাধারণ সম্পাদক অলক সাহা, সমন্বয়ক সন্তোষ শর্মা প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

          ড. হাছান মাহ্মুদ বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যেমন বলেন ‘ধর্ম যার যার উৎসব সবার’, আমি আশা করবো এই উৎসবের আনন্দ সবার মাঝে সঞ্চারিত হয়ে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন আরো দৃঢ় হবে। আজকে শুভ মহালয়ার লগ্নে এটিই আমার প্রার্থনা, আমার কামনা।’

          মন্ত্রী বলেন, ‘সব ধর্মের মর্মবাণী হচ্ছে মানুষের কল্যাণ, সেটি হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিষ্টান ধর্ম হোক। এমনকি কোনো কোনো ধর্ম জীবের কল্যাণের কথাও বলেছে। ধর্মের মূল মর্মবাণী আমরা বুকে ধারণ করে যদি অনুশীলন করি তাহলে পৃথিবী অনেক শান্তিময় হয়। কিন্তু আমরা দেখতে পাই ধর্মের অনেক অপব্যাখ্যা করে  মানুষকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টা হয়। সেই কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় নানা ধরণের হানাহানি সৃষ্টি হয়, কিন্তু কোনো ধর্ম এই হানাহানির কথা বলেনি।’

          সবার জীবনে মঙ্গল বয়ে আসুক, সবার জীবন শান্তিময় হোক, পৃথিবী থেকে খুব সহসা করোনা দূরীভূত হোক, আবার মুক্ত পৃথিবীতে মুক্তভাবে আমরা নিঃশ্বাস নিতে পারি এমন প্রত্যাশা ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..