× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক

কালীগঞ্জে শারদীয়া দূর্গা পূজার প্রস্তুতিমুলক সভায় সিদ্ধান্ত মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার ব্যাবহার নিশ্চিত সহ মাদক নিষিদ্ধ

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
হ্যান্ডস্যানিটাইজার ব্যাবহার

ঝিনাইদহ প্রতিনিধি ॥ শারদীয়া দূর্গাপূজা ২০২১ উদযাপন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্টিত হয়েছে। সভাতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উৎসব সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

বুধবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্টিত সভাতে কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ, সকল মন্দির কমিটির সভাপতি / সম্পাদক, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি সহ গনমাধ্যম কর্মীগন অংশ নেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভাতে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু, সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভীন।

সভাতে সিদ্ধান্ত গৃহিত হয় যে, এবারে শারদীয়অ দূর্গাপূজা মন্ডবে আসা সকল দর্শনার্থীদের স্বাস্থ্য বিধি মেনে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। প্রতিটি মন্দিরের প্রবেশ মুখে হ্যান্ডসেনিটাইজার ব্যাবহার নিশ্চিত সহ তাদের সেচ্ছাবেক দল থাকতে হবে। সকল মন্দিরে ধর্মীয় গান পরিবেশনা সহ নামাজের সময়ে মাইক বন্ধ রাখতে হবে। সেইসাথে মাদক সেবন বন্ধ ছাড়াও জেলা প্রশাসনের অনুমতি ব্যাতিত কোন মন্ডবে মেলা বসানো যাবে না। এবারে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে উপজেলা প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সার্বক্ষনিক টহল জোরদার থাকবে। উল্লেখ্য, এবারে এ উপজেলাতে মোট ৯৭ টি পূজা মন্ডবে দূর্গাপূজা অনুষ্টিত হবে। গত বছরে মোট ৮৮ টি মন্ডবে দূর্গাপূজা অনুষ্টিত হয়েছিল।

সভাতে অন্যান্যর মধ্যে আরো বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু, কালীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন দত্ত, সাধারন সম্পাদক প্রশান্ত কুমার খাঁ, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ওক্য পরিষদের সাধারন সম্পাদক উজ্জল অধিকারী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..