× Banner
সর্বশেষ
সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তা ও নতুন উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

দয়া করে অন্তঃসত্ত্বারা কাউকে চুমু খাবেন না!

admin
হালনাগাদ: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার থেকে ব্রাজিলের রিও শহরে  শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বার্ষিক কার্নিভাল। আর ব্রাজিলের কার্নিভাল তো নাচগানের পাশাপাশি চুমু খাওয়ারও উৎসব। শুধু প্রেমিক-প্রেমিকাই নয়, এই উৎসবে অচেনা লোককেও চুমু খাওয়া যায়। তাই প্রেসিডেন্টের আহ্বান, ‘দয়া করে অন্তঃসত্ত্বারা কাউকে চুমু খাবেন না।’

জিকা ভাইরাস শুধু মশার কামড়ই নয়, যৌন মিলন এবং রক্তের মাধ্যমেও ছড়ায়। সম্প্রতি দুজন রোগীর লালা এবং মূত্র পরীক্ষা করে জিকা ভাইরাসের লক্ষণ পাওয়া গেছে। তাই চিন্তায় পড়ে গেছে ব্রাজিল সরকার। জিকায় আক্রান্ত কাউকে চুমু খেয়ে অন্তঃসত্ত্বা নারীরা ওই ভাইরাসে আক্রান্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। তাই দেশের প্রেসিডেন্টের আবেদন, ‘অন্তঃসত্ত্বা নারীরা পারতপক্ষে ভিড়ে বের হবেন না। আর কাউকে চুমু খাবেন না।’

জিকা ভাইরাস শুধু শুধু ব্রাজিলে আটকে নেই। শনিবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কলম্বিয়া থেকে দেশে ফেরা এক অন্তঃসত্ত্বা নারীর শরীরে জিকা ভাইরাস পাওয়া  গেছে। কলম্বিয়া থাকতেই ওই নারী জিকা ভাইরাসে আক্রান্ত হন বলে স্পেনের চিকিৎসকেরা ধারণা করছে। শনিবার জিকায় আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কলম্বিয়া প্রশাসন।


এ ক্যটাগরির আরো খবর..