× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক

ধামইরহাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে মানববন্ধন র‌্যালী

admin
হালনাগাদ: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
ধামইরহাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর ধামইরহাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৬ অক্টোবর বেলা ১১ টায় একটি র‌্যালী উপজেলার চত্বর প্রদক্ষিণ শেষে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে ইউনিয়ন পরিষদের সচিব, হিসাব সহকারী, গ্রাম পুলিশ সহ বিভিন্ন সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা অডিটোরিয়ামে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমান প্রামানিক, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ইউপি সচিব বিমান কুমার, আবু বক্কর সিদ্দিক প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসারের দিক নির্দেশনায় ও নিয়মিত মনিটরিংয়ের কারণে শতভাগ কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে সচিবগণ জানান।


এ ক্যটাগরির আরো খবর..